advertisement

জনবল নিয়োগ দেবে ডিপিডিসি, আবেদন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ০৬:০৫

জনবল নিয়োগ দেবে ডিপিডিসি, আবেদন যেভাবে

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ আছে ডিপিডিসিতে।


ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আইসিটি বিভাগে জনবল নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের একটি সুযোগ। মোট ১২ জন নিয়োগ পাবেন ওই দুই পদে।


পদের বিবরণ ও পদসংখ্যা


১. অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)—পদসংখ্যা: ৫টি


২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি)—পদসংখ্যা: ৭টি


শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা


অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি): সিএসই, আইটি, ইসিই, ইটিই বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এ পদে আবেদনের জন্য।


জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইসিটি): কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন, ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা স্নাতক ডিগ্রি।


অন্যান্য শর্তাবলি


শিক্ষাজীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়

জিপিএ/সিজিপিএ ৫ স্কেলে কমপক্ষে ৪ এবং ৪ স্কেলে কমপক্ষে ৩ থাকতে হবে।

বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা


উভয় পদই চুক্তিভিত্তিক (প্রাথমিক ৩ বছর) এবং পারফরম্যান্সের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।


মূল বেতন


অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৫১,০০০/- টাকা; বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা।


জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৩৯,০০০/- টাকা; বাড়িভাড়া (৫০-৬০%), উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা।


আবেদনের নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য


আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির অফিশিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।


আবেদন ফি: ১,০০০ (এক হাজার) টাকা।


আবেদনের বয়সসীমা: ১১ মার্চ ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর (ডিপিডিসি কর্মীদের জন্য ৫ বছর শিথিলযোগ্য)।


প্রয়োজনীয় ডকুমেন্ট: স্ক্যান করা ছবি, স্বাক্ষর, এসএসসি এবং স্নাতক/ডিপ্লোমা সার্টিফিকেটের কপি।


আবেদনের শেষ তারিখ: আগামী ০৭ এপ্রিল ২০২৬

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০৮ জন ‘সহকারী পরিচালক’ নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

১০৮ জন ‘সহকারী পরিচালক’ নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

জনবল নেবে এপেক্স, প্রভিডেন্ট ফান্ড-বোনাসসহ পাবেন যেসব সুবিধা

জনবল নেবে এপেক্স, প্রভিডেন্ট ফান্ড-বোনাসসহ পাবেন যেসব সুবিধা

প্রাণ গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ

প্রাণ গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীরাও পাবেন আবেদনের সুযোগ

নগদে চাকরির সুযোগ, সপ্তাহে ছুটি ২দিন

নগদে চাকরির সুযোগ, সপ্তাহে ছুটি ২দিন

জনবল নেবে শক্তি ফাউন্ডেশন, বেতন ২৭০০০

জনবল নেবে শক্তি ফাউন্ডেশন, বেতন ২৭০০০

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন করবেন যেভাবে

নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, আবেদন করবেন যেভাবে

সর্বশেষ সংবাদ